শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ গার্মেন্টসসহ সব শ্রমিকের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং শ্রমিক সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদের যশোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

জেলা কমিটির সভাপতি তসলিম-উর-রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুর রহমান, জেলা কমিটির সদস্য কামাল হাসান পলাশ, জেলা কমিটির সদস্য সখিনা বেগম দিপ্তি, জেলা কমিটির সদস্য খুকু মনি ও জেলা কমিটির সদস্য পলাশ বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।