ঝিকরগাছায় বিএনপির দুই নেতার মৃত্যু

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় শুক্রবার(৩১ মার্চ )এক রাতে বিএনপির দুই নেতা মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তারা হলেন গদখালী ইউনিয়নের বেনেয়ালী গ্রামের বাসিন্দা ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল রানা (৩৮) ও একই গ্রামের মোড়লপাড়ার বাসিন্দা প্রবীন বিএনপি নেতা আব্দুল মান্নান ওরফে নেদা মোড়ল (৭০)। জুয়েল রানা হৃদ রোগে আক্রান্ত হয়ে ও আব্দুল মান্নান বাধ্যর্কজনিত কারণে মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে।
শনিবার (১ এপ্রিল)  বাদ যোহর জুয়েল রানা ও আব্দুল মান্নানের জানাজা শেষে নিজ নিজ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
এদিকে দলের দুই নেতা মৃত্যুর খবর শুনে সকালে তাদের বাড়িতে ছুটে যান এবং পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করেন, যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু, যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, মোহাম্মদ শহিদুল ইসলাম, সরদার শহিদুল ইসলাম, মুরাদুন্নবী মুরাদ, ইমরান হাসান সামাদ নিপুন, আশফাকুজ্জামান খাঁন রনি, নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক হবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব, বিএনপি নেতা নুর মোহাম্মদ, মোনায়েম হোসেন, গদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি তবিবর রহমান, সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান লিটু, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব প্রমুখ।