ঝিকরগাছায় অধ্যা. গোলাম নবীর মৃত্যুবার্ষিকী পালিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছা সরকারি শহীদ মশিউর রহমান কলেজের অবসরপ্রাপ্ত সর্বজনশ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক গোলাম নবীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তাঁর রুহের মাগফিরাত কামনায় মঙ্গলবার (২৮ মার্চ ) সরকারি এম এল মডেল হাইস্কুল জামে মসজিদে পরিবারের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মরহুম গোলাম নবী ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শ্যামপুর গ্রামের মরহুম রহমান মোল্লার ছেলে। তিনি ঝিকরগাছা সরকারি শহীদ মশিউর রহমান কলেজে ১৯৭৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত অধ্যাপনা করেছেন। এর আগে চাকরি জীবনের শুরুতে তিনি মোল্লারহাট ও নাভারণ কলেজে বেশ কয়েকবছর শিক্ষকতা করেছিলেন। চাকরি শেষ হলেও ঝিকরগাছাবাসীর মায়া ত্যাগ করতে না পেরে আমৃত্যু ঝিকরগাছা হাসপাতাল রোডের বাড়িতে বসবাস করেছেন বলে মরহুমের সহধর্মিণী শাহিদা আক্তার বানু জানান।