চৌগাছায় সড়ক দুর্ঘটনায় ৩ বন্ধু হতাহতের ঘটনায় মাইক্রোবাসচালকের বিরুদ্ধে চার্জশিট

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু হতাহতের মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ। ঘটনার জন্য দায়ী মাইক্রোবাসচালক ডাবলুর রহমানকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়। তদন্ত কর্মকর্তা চৌগাছা থানা পুলিশের এসআই মো. এনামুল হক এই চার্জশিট দাখিল করেন।
অভিযুক্ত ডাবলুর রহমান চৌগাছা উপজেলার বড়কাবিলপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, গত ১২ জুলাই সকালে যশোর শহরের পুরাতনকসবা কাঁঠালতলার ইকবাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া জাহিদুল ইসলাম জাহিদের ছেলে স্বাধীন শেখ তার দ্ইু বন্ধু হাসান (১৬) ও ইমনকে (১৭) মোটরসাইকেলে করে চৌগাছায় যাচ্ছিলো। পথে চৌগাছার কয়ারপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ ঘটনায় ৩ বন্ধু গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন আহতের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক স্বাধীন শেখকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পিতা জাহিদুল ইসলাম জাহিদ মাইক্রোবাসচালককে আসামি করে চৌগাছা থানায় মামলা করেন। এরপর তদন্ত শেষে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ১০৫ ধারায় আসামি মাইক্রোচালক ডাবলুর রহমানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।