চৌগাছায় বিএনপির ৫১ নেতাকর্মীর নামে মামলা, আটক ৯

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের চৌগাছায় ৫১ জন বিএনপি নেতাকর্মীর নামে নাশকতার মামলা করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ দাবি করেছে দুটি অবিস্ফোরিত ককটেল সাদৃশ্য হাত বোমা, বিভিন্ন সাইজের কাঠের ৭টি বাটাম, ৫টি লোহার রড ও ৭টি বিভিন্ন সাইজের ইটের টুকরো জব্দ করা হয়েছে। চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আশিকুর রহমান বাদি হয়ে এ মামলাটি করেছেন।
শনিবার রাতের অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এ মামলার ৯ আসামিকে আটক করে পুলিশ।
রোববার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- চৌগাছা পৌর যুবদলের সভাপতি কুঠিপাড়া গ্রামের সালাহউদ্দিন আহমেদ, পাতিবিলা ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের ইউপি সদস্য মোমিনুর রহমান, পাতিবিলা গ্রামের মফিজুর রহমান সুজন ও কবীর হোসেন, মুক্তদহ গ্রামের ইয়াছিন আলী,ফুলসারা ইউনিয়নের আফরা গ্রামের বিল্লাল হোসেন ও জহুরুল ইসলাম, হাকিমপুর ইউনিয়নের বেড় তাহেরপুর গ্রামের তরিকুল ইসলাম ও হাকিমপুর গ্রামের সাজ্জাদ হোসেন।

এছাড়া এ মামলায় অন্য আসামিরা হলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক সিংহঝুলী ইউপি চেয়ারম্যান ইউনুচ আলী দফাদার ও তার ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু বক্কার সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌরমেয়র সেলিম রেজা আওলিয়ার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর সহিদুল ইসলাম ও তার ছোট ভাই লোকমান হোসেন, উপজেলা যুবদেলর সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ওয়াশিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহেদ. পাশাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক ড. জহুরুল ইসলাম, হাকিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন, হাকিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য দেলোয়ার হোসেন, স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম, হাকিমপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা সামাদুল ইসলামসহ ৫১ জন।