চুড়ামনকাটিতে বিএনপির ইফতার মাহফিলে অনিন্দ্য ইসলাম অমিত আমাদের লড়াই ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্যে

0

 

চুড়ামনকাটি (যশোর) সংবাদদাতা ॥কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন,আমাদের লড়াই মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্যে, রাষ্ট্রীয় ক্ষমতার জন্যে না। আমাদের এই আন্দোলন সফল করতে হলে সর্ব শ্রেণির মানুষের এগিয়ে আসতে হবে। কেবলমাত্র নিরপেক্ষ সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। তিনি আরও বলেন, আগামী কুরবানি ঈদের পর বর্তমান সরকারের পতন ঘটবে। তিনি বিএনপির সকল নেতাকর্মীকে আগামীতে বর্তমান সরকারের বিরুদ্ধে সকল আন্দোলন সফল করতে ঐক্যবন্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান তিনি।
শুক্রবার (৭ এপ্রিল) যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সদস্য কাজী আজম, থানা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, থানা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক মীর নুর ইমাম, থানা বিএনপি নেতা আব্দুর রহিম, আলাউদ্দিন আলা, সেলিম রেজা ময়না, ইদ্রিস আলী, জেলা মহিলাদলের দপ্তর সম্পাদক মৌলুদা পারভিন, থানা মহিলাদলের নেত্রী সেলিনা পারভিন, হৈবতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, দেয়াড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোস্তফা আমির ফয়সাল, থানা স্বেচ্ছাসেবক দলের নেতা শফিকুজ্জামান, যশোর জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাজিব মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বনি, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপি নেতা ওলিয়ার রহমান, আবু তালেব, আবুল কালাম আজাদ, বিপ্লব গাজী, যুব নেতা শামিম কবির ওয়াসিম প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মাসুদ।
অপরদিকে কাশিমপুর স্কুল মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্টিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি আয়ূব হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,যশোর জেলা বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, থানা বিএনপি নেতা আসাদুজ্জামান শাহিন, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,আশরাফুজ্জামান মিঠু, জেলা ছাত্রদলের নেতা রাব্বি হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু খায়ের, সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন, সহ-সভাপতি আমিনুর রহমান, জলিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম খাঁ, থানা যুবদলের আহবায়ক তানভীর রায়হান তুহিন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা এনামুল বারী বাবলু, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলন, ছাত্রদলের নেতা পিকুল হোসেন,আবুল কাশেম, দিপু, সাকিবুর রহমান আকাশ, সবুজ আহমেদ, প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু।