খাল খননের দাবিতে নওয়াপাড়া ইউনিয়নে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার ।। যশোর সদর উপজেলার ঘুরুলিয়া ব্রিজের পশ্চিম অংশ থেকে চিনাডাঙ্গা ও জয়রামপুর পর্যন্ত খাল খননের দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার সকালে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ছোট বালিয়াডাঙ্গার কায়েতখালি বাঁওড়ের পাশে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে এলাকার শ শ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চিনাডাঙ্গার খালকে পূঁজি করে কায়েতখালি মৎস্যজীবী সমিতির নামে ১৭ বছর ভোগ দখল করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা। খালের মধ্যে ১৫ থেকে ২০টি পাটা পাটা বাধা থাকায় পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। যে কারণে প্রতি বর্ষার মৌসুমে খাল উপচে ফসেলর ক্ষেত, বাড়িঘর ও রাস্তাঘাট পানিতে তলিতে যাচ্ছে।

মৎস্যজীবী সমিতি ৩৯ বিঘা জমি মাছ চাষের জন্য ব্যবহার করলেও এলাকার প্রায় ৪শ বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় প্রভাবশালীরা মৎস্যজীবী সমিতির নামে বাঁওড় চালু করলেও তারা মূলত দীর্ঘদিন প্রকৃত চাষীদের বঞ্চিত করে আসছিলো। খাল খনন করে এবং খালের পাটা আপসারণ করে স্থানীয় মানুষদের জলাবদ্ধতা থেকে স্থায়ী সমাধানের জোর দাবি জানান এলাকাবাসী।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক শামিম রেজা অর্ণব, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সেলিম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুল জলিল, সচেতন নাগরিক সমাজের শরিফ মাহমুদ, মাহবুব আলম চঞ্চল, সাকাত আলি মোল্লা, মশিয়ার সরদার, মকবুল বিশ্বাস , ওহাব মোল্লা, তোফাজ্জেল বিশ্বাস, ইশারত মোল্লা, আদিল বিশ্বাস, জলিল মোল্লা, সলাম মোল্লা, আজিজুর রহমান, আব্দুল মজিদ, জাহাঙ্গীর মোল্লা, আলি হোসেম, শরিফুল ইসলাম নন্টু, ফজলু বিশ্বাস, জাফর ইকবাল, মুনসুর রহমান মতিয়ার রহমান, আবদুল জব্বার, হামিদ মোল্লা, আলতাফ মোল্লা, আলাউদ্দীন মোল্লা, আমজাদ আলি সরদার প্রমুখ।