খাজুরায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা পেলো শিক্ষা উপকরণ

0

 

খাজুরা (যশোর) সংবাদদাতা॥ যশোরের খাজুরায় ২৫ জন ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। কাজী মনোয়ার হোসেন দাদুভাই ব্যক্তি উদ্যোগে এ উপকরণ বিতরণ করেন। উপহার হিসেবে নতুন বই, খাতা ও কলম পেয়ে খুশি সুবিধাবঞ্চিত ওই শিক্ষার্থীরা।
কাজী মনোয়ার হোসেন সামাজিক কর্মকা- পরিচালনা করে থাকেন। স্থানীয় মির্জাপুর গ্রামের বাসিন্দা। তিনি এলাকার সকলের কাছে ‘দাদু ভাই’ নামে পরিচিত। সোমবার বেলা ১১টায় জহুরপুর রামগোপাল বহুমুখী বিদ্যাপ্রতিষ্ঠান চত্বরে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি আলী হায়দার টফি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, জহুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রানী কুন্ডু, জহুরপুর খবির-উর-রহমান কলেজের বিজ্ঞান প্রদর্শক আবু বক্কার সিদ্দিক, সমাজসেবক মিলন বিশ্বাস, আদিবাসী নেতা প্রহল্লাদ মন্ডলসহ স্থানীয় গণ্যমান্যরা এ অনুষ্ঠানে ছিলেন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করে গেছেন মনোয়ার হোসেন। এ কারণে ২০০৯ সালে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই তাকে ‘সাদা মনের মানুষ’ খেতাবে ভূষিত করে। সর্বশেষ, ২০১০ ও ২০১১ সালে বিটিভির জনপ্রিয় ‘ইত্যাদি’ অনুষ্ঠানের একটি পর্বে তার সামাজিক কর্মকা-গুলো তুলে ধরা হয়। এছাড়া স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে তাকে নিয়ে খবর প্রকাশিত হয়েছে।