কয়রায় রোগীদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ

0

কয়রা (খুলনা) সংবাদদাতা॥ খুলনার কয়রায় তীব্র শীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি দুস্থ ও অসহায় রোগীদের মাঝে শীতবস্ত্র ও খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে চিকিৎসাধীন ৫০জন রোগীর মাঝে শীতবস্ত্র, চাল, তেল,ডাল পেঁয়াজ ও আলু বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মামুনুর রশিদ, সমাজসেবা অফিসার মো. আবুল কালাম আজাদ, মো. আবু সাঈদ, ইয়াছিন শেখ প্রমুখ।