কেশবপুরে গৃহবধূ ধর্ষিত, অভিযুক্ত আটক

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোর কেশবপুরের রাজনগরবাঁকাবর্শী গ্রামে গত মঙ্গলবার রাতে এক গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শফিকুল ইসলাম আটক হয়েছেন। এলাকাবাসী ও থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১১ টার দিকে রাজনগরবাঁকাবর্শী গ্রামের মৃত আমির উদ্দিন মোল্যার ছেলে শফিকুল ইসলাম (৩৫) একই গ্রামের এক গৃহবধূকে ধর্ষণ করেন। তার স্বামী জেলখানায় বন্দি থাকায় শফিকুল এ সুযোগ নেন। তবে, গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এসে তাকে ধরে ফেলেন। পরে শফিকুলকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় কেশবপুর থানায় ধর্ষণ সংক্রান্ত মামলা হয়েছে। বুধবার সকালে অভিযুক্ত শফিকুল ইসলামকে আদালতে সোপর্দ এবং ভিকটিম গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।