কেশবপুরে গর্ভবতী ছাগল জবাই জনতার রোষে পালিয়ে গেল কসাই

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ মঙ্গলবার দুপুরে কেশবপুর শহরের বাজারের কসাই মতিয়ার রহমান গর্ভবতী ছাগল জবাই করেন। এ সময় ছাগলের পেটে ২ টি বাচ্চা পেয়ে দ্রুত বালতির মধ্যে রাখেন। বিষয়টি দেখতে পেয়ে উপস্থিত জনতা প্রতিবাদে এগিয়ে আসলে তিনি দ্রুত সটকে পড়েন।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরে সহকারী কমিশনার ভূমি আব্দুর রহমান শেখ ঘটনাস্থলে পৌঁছে জবাই করা মাংস জব্দ করেন এবং কসাই সাবদিয়া গ্রামের মতিয়ার রহমানের লাইসেন্স বাতিল করে দেন।

এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অলোকেশ কুমারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।