মহেশপুরে দেড় হাজার বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী আটক, প্রাইভেট কার জব্দ

0
ছবি: সংগৃহীত।

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুরে প্রায় দেড় হাজার বোতল ভারতীয় এস্কাফ (মাদক হিসেবে ব্যবহৃত) সিরাপসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে এসআরবি। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী যাদবপুর থেকে মহেশপুরগামী সড়কের বগা এলাকায় তল্লাশি চৌকি বসায় এআরবি-৬, সিপিসি-২,ঝিনাইদহ ক্যাম্প।

রাত সোয়া ১০টায় সন্দেহভাজন একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

এ সময় মাদক ব্যবসায়ী মো.ইমরানকে (২২) আটক করা হয়। পরে সিরাপ পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। আটক ইমরান বরগুনার আমতলী থানার কচুপাতরা গ্রামের আব্দুর রহিমের ছেলে।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) ইমরান আলম জানান, আটক ব্যক্তি ও জব্দ করা মালামাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।