কামাল ভোট দেবেন ভিকারুননিসায়, জাফরুল্লাহ কাকলি স্কুলে

0

লোকসমাজ ডেস্ক ॥ ঢাকার সিটি করপোরেশন নির্বাচনে সিদ্ধেশ্বরীতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন জাতীয় ঐক্যফ্রন্টের সভাপতি ড. কামাল হোসেন। ফ্রন্টের আরেক শীর্ষ নেতা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ধানমন্ডির কাকলি স্কুল কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানিয়েছেন। এছাড়াও ঐক্যফ্রন্টের নাগরিক ঐক্যের মাহামুদুর রহমান মান্না বনানী বিদ্যানিকেতনে, বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, ঢাকা বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মিন্টু বলেন, প্রত্যেকেই সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। আজ ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন। প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে এবারের নির্বাচনে।