কমরেড হেমন্ত সরকারের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ

0

এদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রবীণ নেতা কমরেড হেমন্ত সরকারের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের পক্ষ থেকে আজ মঙ্গলবার সকাল ১০ টায় নড়াইল জেলার সদর থানার বড়েন্দার গ্রামে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও স্মরণসভা অনুষ্ঠিত হবে। স্মরণসভায় সভাপতিত্ব করবেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি তোজাম্মেল হোসেন। বক্তব্য রাখবেন সংগঠনের কেন্দ্রীয় ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থানকারী কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কমরেড হেমন্ত সরকার ১৯৯৮ সালের ২৮ ডিসেম্বর ৮২ বছর বয়সে নড়াইলে মারা যান। ১৯১৬ সালে নড়াইল জেলার সদর থানার বড়েন্দার গ্রামে এক গরিব কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তিনি শ্রমিকশ্রেণির বিপ্লবী রাজনীতি ও কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্কিত হন ১৯৪০-এর দিকে এবং ১৯৪২ সালে পার্টি সভ্যপদ লাভ করেন। ঐতিহাসিক তে-ভাগা আন্দোলনে তিনি দৃষ্টান্তমূলক ভূমিকা রাখেন। দেশ বিভাগের পর ১৯৪৮ সালে গ্রেফকার হয়ে পঞ্চাশের দশকের মাঝামাঝি পর্যন্ত বন্দীজীবন কাটান। ৬০ এর দশকে বিশ্ব কমিউনিস্ট আন্দোলনে ক্রুশ্চেভ সংশোধনবাদের বিরুদ্ধে সংগ্রামে তিনি দৃঢ় ভূমিকা রাখেন। এ প্রেক্ষাপটে তৎকালীন পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টির (এম-এল) যশোর জেলা পার্টি পুনর্গঠনে ভূমিকা রাখেন এবং যশোর জেলা কমিটির সদস্য নির্বাচিত হন। বিজ্ঞপ্তি