কপোতাক্ষ ব্লাড ব্যাংকের সপ্তম বর্ষে পদার্পণ উদযাপন

0

স্টাফ রিপোর্টার,কেশবপুর(যশোর) কেশবপুরে স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন কপোতাক্ষ ব্লাড ব্যাংকের সপ্তম বর্ষে পদার্পণ আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। কেশবপুর প্রেসক্লাবের হলরুমে বৃহ¯পতিবার দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কপোতাক্ষ ব্লাড ব্যাংকের পরিচালক মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক কামরুজ্জামান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক স¤পাদক উৎপল দে, ইউপি সদস্য রেহেনা ফিরোজ, কপোতাক্ষ ব্লাড ব্যাংকের উপদেষ্টা গোলাম মোস্তফা, সহসভাপতি হাবিবুর রহমান খান মুকুল, ইসরাফিল হোসেন, দপ্তর স¤পাদক অলিয়ার রহমান প্রমুখ।
কপোতাক্ষ ব্লাড ব্যাংকের পরিচালক মাহবুবুর রহমান বলেন, খুলনা বিভাগের মধ্যে একটি সর্ববৃহৎ রক্তদান সংগঠন কপোতাক্ষ ব্লাড ব্যাংক। এ সংগঠনের সদস্যরা গত ৬ বছরে হাজারও মানুষকে স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করেছেন। অনলাইনের মাধ্যমে সারাদেশে রক্তদানের এ কার্যক্রম অব্যাহত রয়েছে।