যশোরে তাজিয়া মিছিল, কারবালার শহীদদের স্মরণে শোক প্রকাশ

0
যশোরে তাজিয়া মিছিল

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : পবিত্র আশুরা উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শোকাবহ পরিবেশে যশোরে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় জেলা ইমামবাড়ার উদ্যোগে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুড়লি এলাকায় অবস্থিত ঐতিহাসিক ইমামবাড়ায় গিয়ে শেষ হয়।
জেলা ইমামবাড়া কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের নেতৃত্বে শতাধিক নারী-পুরুষ তাজিয়া মিছিলে অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে শোক প্রকাশ করেন এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) ও তাঁর সঙ্গীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
মিছিল শেষে কারবালার শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

যশোরে তাজিয়া মিছিল