বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা

0
ছবি: সংগৃহীত।

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বাঘারপাড়া পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার সভাকক্ষে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট সভার আয়োজন করা হয়।

বাজেটে আয় ধরা হয়েছে, ৩৭ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকা। ব্যয় ৩৪ কোটি ৮১ লাখ ৯২ হাজার টাকা ও উদ্বৃত্ত রাখা হয়েছে, ৫ কোটি ৪৫ লাখ ৯০ হাজার ১৩১ টাকা।

বাজেট সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালি সরকার। বাজেট পেশ করেন সভার সভাপতি, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান।

উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল ইসলাম তালুকদার, থানার এসআই প্রসেনজিৎ কুমার মন্ডল, সহকারী প্রকৌশলী তানভীর হাসান, পৌরসভার উপসহকারী প্রকৌশলী সোহান হোসেন, বাজার পরিদর্শক নুরুল ইসলাম, কর নির্ধারক আলমগীর হুসাইন, প্রধান সহকারী মধুসূদন পাল, হিসাবরক্ষক জুলফিক্কার আলী প্রমুখ।