কপিলমুনিতে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে টাকা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

0

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ॥ কপিলমুনিতে ২০ হাজার টাকা দাবি করায় পুলিশের এসআই সাহাজুলের (সাজু) বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী বিধান বিশ্বাস।  রোববার বিকেলে কপিলমুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন এ বরফকল মালিক।
সংবাদ সম্মেলনে বিধান বিশ্বাস জানান,কপিলমুনি পুলিশ ফাঁড়ির দারোগা এসআই সাহাজুল (সাজু) আমার বরফকলে এসে আমগাছ কাটাকে কেন্দ্র করে আমাকে তাৎক্ষণিক পাইকগাছার ওসি ডেকেছেন বলে যেতে বলেন। এরপর দারোগা সাজু আমাকে পাশে ডেকে নিয়ে বলেন যদি তুই কুড়ি হাজার টাকা দিস তবে তোর থানায় যাওয়া লাগবে না। এমন পরিস্থিতিতে আমি আমার পরিবার ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছি। এস আই সাহাজুলের এমন কর্মকা-ের হাত থেকে পরিত্রাণ পেতে সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যপারে দারোগা সাহাজুল (সাজু) বলেন, আমি বরফকলে তাকে ওসির কাছে যাওয়ার কথা বলেছি, টাকা চাইনি বিধানের কাছে। পাইকগাছার ওসি রফিকুল ইসলাম বলেন বিষয়টি আমি আগে জানতে পেরেছি,দু পক্ষকে ডেকে মীমাংসা করে দিবো।