এমপিওভুক্ত শিক্ষকদের ফেব্রুয়ারির বেতন-ভাতার চেক ছাড়

0

লোকসমাজ ডেস্ক॥ এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা ছাড় দেওয়া হয়েছে। আগামী ৯ মার্চের মধ্যে এ টাকা উত্তোলন করতে বলা হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত আটটি চেক জমা দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মাউশির উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাস সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতার সরকারি অংশের টাকা অনুদান বণ্টনকারী ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তার মধ্যে চারটি চেক অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান শাখায় এবং বাকি চারটি জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। আগামী ৯ মার্চের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এমপিওভুক্ত মাদরাসা ও কারিগরি শিক্ষকদের বেতন-ভাতার চেক এখনো ছাড় দেওয়া হয়নি। আগামী রোববার (৬ মার্চ) এসব চেক ছাড় দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।