সাবিরা সুলতানা শপথ শেষে যশোরে, তরিকুল ইসলামের কবর জিয়ারত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা : সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাবিরা সুলতানা শপথ গ্রহণ শেষে নিজ জেলা যশোরে ফিরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন।

শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরপরই তিনি যশোরে যান এবং সেখানে পৌঁছে মরহুম তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন।

স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এই জিয়ারত অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে বলে জানা গেছে।