খড়কিতে পৌরসভার উঠান বৈঠকে সামাজিক সচেতনতা ও এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের খড়কি সন্দীপন প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও এলাকার উন্নয়ন ভাবনা সম্পর্কিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার পৌরসভার আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা বিশাল কুমার জাজোদিয়া, নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক অনিতা মল্লিক, শহর সমাজসেবা কর্মকর্তা সেলিম রেজা, সাবেক পৌর কাউন্সিলর রাশেদ আব্বাস রাজ, পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ, উপসহকারী প্রকৌশলী জুবাউর রহমান, সাইফুজ্জামান তুহিন, শহর পরিকল্পনাবিদ সুলতানা সাজিয়া, সমাজ উন্নয়ন কর্মকর্তা তাসলিমা আক্তার প্রমুখ।