যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সমিতির ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সংগঠনের সহ-সভাপতি বাসুদেব বিশ্বাস সভাপতিত্ব করেন।

সভা পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর।

সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম, মোহাম্মদ ইসহক, ইদ্রিস আলী, শরীফ নূর আলী রেজা, সিনিয়র আইনজীবী আর এম ময়নুল হক খান ময়না, এম এ লতিফ, মাহাবুবুর রহমান, আব্দুল কাদের, সোহেল শামীম, ইসমত হাসার, ওয়াজিউর রহমান প্রমুখ। সভায় সমিতির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নিয়ে আলোচনা শেষে তা অনুমোদন করা হয়।