ঝিকরগাছায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

0
ছবি: লোকসমাজ।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সন্ত্রাসীদের সারাদেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যশোরের ঝিকরগাছা উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে স্থানীয় সোনালি মার্কেট চত্বরে বিক্ষোভপূর্ব প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা।

পতিত ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসন-অপশাসনের কঠোর নিন্দা সমালোচনা করে বলেন, দিনের ভোট রাতে করা, বিনা ভোটের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার মন্ত্রী-এমপি,নেতাকর্মীরা ছাত্র-জনতার আন্দোলনের মুখে পালাতে বাধ্য হয়েছিল। বিদেশে টাকা পাচার করেছিল। দেশের জনগণ তাদের পতন ঘটিয়ে একটি সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে এনেছেন। পলাতক ফ্যাসিস্টরা এখন একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে চক্রান্ত-ষড়যন্ত্র শুরু করেছে। সারাদেশে অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কবির হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান মধু, যুগ্ম-আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল ও আরিফুল হক আরিফ।

পৌর যুবদলের সদস্য সচিব আরাফাত কমলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল।