শার্শার কায়বায় ইউনিয়ন বিএনপির সমাবেশ

0
ছবি: সংগৃহীত।

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ করেছে কায়বা ইউনিয়ন বিএনপি।

বুধবার সন্ধ্যায় উপজেলার রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কায়বা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. রুহুল কুদ্দুস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক মশিউর রহমান এবং কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

সমাবেশে নেতৃবৃন্দ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।