যশোরে জাতীয় মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

0
মনিহার-মুড়লী মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥ সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে যশোরে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) মনিহার-মুড়লী (এন-৭০৭) জাতীয় মহাসড়কে এই কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

সড়ক বিভাগ যশোরের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং প্রেসক্লাব যশোরের সভাপতি  জাহিদ হাসান টুকুন। অনুষ্ঠানে সড়ক ও জনপথ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও মহাসড়কের সৌন্দর্য বর্ধনে এই বনায়ন কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং এটি সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।