হরমুজ প্রণালিতে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান

0
হরমুজ প্রণালিতে অবস্থানরত বাংলাদেশি জাহাজ ।। ছবি: এআই জেনারেটেড প্রতীকী ছবি

লোকসমাজ ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশের ছয়টি বাণিজ্যিক জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। বুধবার (১ এপ্রিল) ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।

রাষ্ট্রদূত জানান, ইরানের নিরাপত্তা কাউন্সিল জাহাজগুলো নিরাপদে পার হওয়ার অনুমতি দিয়েছে এবং বর্তমানে উভয় দেশ জাহাজগুলো দ্রুত ফিরিয়ে আনার বিষয়ে কাজ করছে। এই সহযোগিতার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইরানকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন। তবে যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অবস্থানে কিছুটা দুঃখ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, সংকটের সময়ে এক ভাই অন্য ভাইয়ের পাশে থাকবে—এটাই প্রত্যাশা। বর্তমানে জাহাজগুলো তাদের গন্তব্যে ফেরার প্রস্তুতি নিচ্ছে।