হযরত শাহজালাল বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা।উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ১৮ কেজি।

শনিবার(২৮ মার্চ) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে এ সব স্বর্ণ উদ্ধার করা হয়।

জানা গেছে, শনিবার দিবাগত রাতে রাত আনুমানিক ৯টা ৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর দুবাই থেকে আগত ফ্লাইট বিজি-৩৪৮ বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ C-02-এ অবতরণ করে। পূর্বপ্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি অবতরণের আগ থেকেই নজরদারিতে রাখা হয়।

পরে এভসেকের সহায়তায় কার্গো কম্পার্টমেন্ট তল্লাশি চালিয়ে মোট ১৭ কেজি ৯০১ গ্রাম ওজনের ১৫৩টি বার উদ্ধার করা হয়। এর বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষত জানিয়েছেন উদ্ধার হওয়া স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন।