যশোরে জমজমাট ঈদ প্রীতি ফুটবল ম্যাচ: ফুটবলের ঐতিহ্য ফেরাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

0
ঐক্যবদ্ধ প্রচেষ্টার ডাক দিয়ে অনুষ্ঠিত হলো ঈদোত্তর প্রীতি ফুটবল ম্যাচ।। ছবি: লোকসমাজ

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদ-উলÑফিতরে নামাজ আদায় করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় প্রথম জামায়াতে নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে তিনি মুসল্লীদের সাথে কোলাকুলি এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

পরে প্রতিমন্ত্রী ঈদগাহে আগত মুসল্লীদের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সবকটি রোজার রাখার পর মহান রাব্বুল আল আমিন আমাদেরকে ঈদÑউল-ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আমরা বিশ^াস পবিত্র মাহে রমজানের তাকওয়া অর্জনের মাধ্যমে অতীতের জীবন যাপন থেকে পরিবর্তন আনতে পারি তাহলে আমাদের স্বার্থকতা রয়েছে। রমজান মাসের ওসিলায় আমরা অনেকেই মসজিদে জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় শুরু করেছি। এভাবে ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবো। এর মাধ্যমে মহান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবো। সেই সাথে ব্যক্তিগত জীবনে পরিবর্তন যদি আমরা ধরে রাখতে পারি, তবে আমাদের প্রিয় দেশ বাংলাদেশেও ইতিবাচক পরিবর্তন আসবে। বর্তমান বৈশি^ক সংকট চলছে। এই অবস্থায় দেশের মানুষের কষ্ট বিবেচনায় নিয়ে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছে। যাতে করে কোন ভাবেই যেন , বিদ্যুৎ,জ¦ালানি কিংবা দ্রব্য মূল্যা বৃদ্ধি না পায়। বর্তমান সরকার আপনারাই(জনগণ) নির্বাচিত করেছেন। তাই আমি বিশ^াস করি বৈশি^ক সংকট বিবেচনায় নিজেদের প্রতিটি ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সংকটের এই সময়ে আমাদের উচিত নিজস্ব মেধা ও অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করা। কারণ যুদ্ধ থেমে গেলেও যুদ্ধের ক্ষতি দীর্ঘ দিন অনুভূত হবে।

শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। নামাজে অংশ নেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী এসএম শাহীন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

ঈদের নামাজ শেষে প্রতিমন্ত্রী শহরের পৌর কমিউনিটি সেন্টারে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জয়ফুল জার্নি’র উদ্যোগে আয়োজিত সুবিধাবঞ্চিত মানুষের ঈদের আনন্দ ভাগাভাগি করেন। পরে তিনি ৬০০ সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাবার প্রদান করেন। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত শহরের ঘোপ পিলু খান সড়কের পিতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মৃতি বিজড়িত বাস ভবনে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কোলাকুলি, মিষ্টি মুখের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। ঈদপরবর্তী প্রথম কর্মদিবসে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।