ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

0
দুর্যোগ মোকাবিলায় উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগরীতে ১ লাখ দক্ষ স্বেচ্ছাসেবী প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব (দুলু) সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী জানান, দুর্যোগের পর সাময়িক আশ্রয়ের জন্য দ্রুততম সময়ে শহরের খেলার মাঠ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করার জন্য প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্বারোপ করেছেন। এছাড়া ভূমিকম্পের সময় ও পরবর্তীতে জীবন রক্ষায় করণীয় সম্পর্কে ব্যাপক জনসচেতনতা গড়তে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলায় একটি সমন্বিত প্রাথমিক পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে এবং এ বিষয়ে আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি উচ্চ পর্যায়ের নীতি-নির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হবে।