চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

0
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় তিনি রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসভবনে গেলে তাকে স্বাগত জানান চরমোনাই পীর।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

অপরদিকে ইসলামী আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ও মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ।