পূর্ণতা পেলো জুলাই জাতীয় সনদ, এনসিপিকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ প্রধান উপদেষ্টার উপস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “এনসিপি এই সনদে স্বাক্ষর করবে বলেই জাতির বিশ্বাস ছিল, আজ সেই বিশ্বাস পূর্ণতা পেয়েছে। জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেলো, এনসিপিকে ধন্যবাদ এই মহতি কাজে অংশগ্রহণের জন্য।”

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমাদের দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল শপথ গ্রহণ করবেন। আমরা একই সঙ্গে দুটি শপথ গ্রহণ করতে যাচ্ছি। আমাদের ওপর দেশের মানুষ যে আস্থা রেখেছে, আমরা তা বাস্তবায়ন করবো।”

জুলাই জাতীয় সনদে এনসিপির স্বাক্ষর সম্পন্ন হওয়ায় সংবিধান অনুসারে আগামী নতুন সংসদের সদস্যরা শপথ গ্রহণ করতে পারবেন।