বগুড়া-৬ আসন ছাড়লেন তারেক রহমান; কাল শপথ নেবেন ঢাকা-১৭ আসনের এমপি হিসেবে

0
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একাধিক আসনে বিজয়ী হওয়ার পর বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছেন তিনি। ইসি সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তারেক রহমান বগুড়া-৬ এবং ঢাকা-১৭—উভয় আসনেই বিপুল ভোটে জয়লাভ করেন। তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী, একাধিক আসনে বিজয়ী হলেও একজন ব্যক্তি মাত্র একটি আসনের প্রতিনিধি হিসেবে শপথ নিতে পারেন। সেই অনুযায়ী তারেক রহমান রাজধানী ঢাকার গুলশান-বনানী সংলগ্ন গুরুত্বপূর্ণ ঢাকা-১৭ আসনটি নিজের কাছে রাখার সিদ্ধান্ত নিয়েছেন এবং উত্তরবঙ্গের বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়েছেন।

আগামীকাল মঙ্গলবার ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে তিনি শপথ গ্রহণ করবেন। তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে নিয়ম অনুযায়ী পরবর্তীতে উপ-নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন।