কক্সবাজারের দক্ষিণে বঙ্গোপসাগরে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ চট্টগ্রামের কক্সবাজার থেকে ২২২ কি.মি দক্ষিণপূর্বে বঙ্গোপসাগরে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, অগভীর এটি ভূমিকম্পটির গভীরতা ছিল মাটির নিচে ১০ কিলোমিটার।

এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা স্থাপনার ক্ষতির তথ্য পাওয়া যায়নি এবং কেউও ভূমিকম্পটি অনুভব করেছেন বলে জানায়নি।