গোপালগঞ্জে তিন ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ গোপালগঞ্জে তিনটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ও রাতে পৃথক সময়ে সদর ও টুঙ্গিপাড়া উপজেলায় এসব ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার গোবরা নিলারমাঠ এলাকায় শহীদ মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে সড়কে একটি ককটেল বিস্ফোরণ ঘটে।

অন্যদিকে রাত ৮টায় জেলা শহরের বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনেও ককটেল নিক্ষেপ করা হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, “দুর্বৃত্তরা সড়কের ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।”

এদিকে রাত সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার গুয়াধানা এলাকায় বিন্দুবাসিনী বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনের সড়কে একটি ককটেল নিক্ষেপ করা হয়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, “দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এসময় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।