মোরেলগঞ্জে শহীদ মাহাফুজুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত

0

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোরেলগঞ্জ উপজেলায় শহীদ মাহাফুজুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।  রোববার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরসভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন, শহীদ মাহাফুজুর রহমানের পিতা আব্দুল মান্নান, চাচা বজলুর রহমান, উপজেলা বিএনপি আহ্বায়ক শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সদস্য সচিব শিকদার ফরিদুল ইসলাম, ফারুক হোসেন ছামাদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাও. শাহাদাত হোসাইন। এছাড়া উপজেলার সকল দফতরের কর্মকর্তা, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম, উপজেলা প্রেস ক্লারের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম আহসান মল্লিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে ঢাকার মিরপুর আলহাজ আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলো মাহাফুজুর রহমান। গত ১৯ জুলাই মিরপুর গোলচত্বর পুলিশের গুলিতে শাহাদাৎ বরণ করে।