অভয়নগরে রবিউল হত্যা মামলার আসামির রিমান্ড মঞ্জুর

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরের অভয়নগর উপজেলার বুইকারা পশ্চিমপাড়ার রবিউল হাওলাদার হত্যা মামলার আসামি ওয়াহিদুল ইসলামের ১দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের করা আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল রিমান্ড মঞ্জুর করেন। আদালতে পুলিশ তার ৫ দিনের রিমান্ডের আবেদন করেছিলো। ওয়াহিদুল ইসলাম নওয়াপাড়া গরুহাটখোলা এলাকার রাঙ্গার ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, নিহত রবিউলের সাথে পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল ওয়াহিদুলের পিতা রাঙ্গা এবং সঙ্গী ডলারের। রবিউল তাদের কাছে টাকা পেতেন। ৩ মাস আগে রবিউল পাওনা টাকা চাওয়ায় ডলার একবার তাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টার চালিয়েছিলেন। গত ১৬ নভেম্বর রবিউল বিকেলে উপজেলার নওয়াপাড়ার নুরবাগ মোড়ে যান। এরপর সন্ধ্যা ৬ টার দিকে তিনি নওয়াপড়ার ছাগলহাটার পাশে যান। এ সময় সেখানে তাকে দেখতে পেয়ে রাঙ্গার ছেলে আসামি ওয়াহিদুল এবং সহযোগী শাহীন রবিউলকে ছুরিকাঘাতে জখম করেন। পরে রবিউলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রবিউল।