শার্শায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

0

শার্শা(যশোর)সংবাদদাতা॥যশোরের শার্শা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার বিকেলে নাভারন দারুল আমান ট্রাস্টে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাও. আজিজুর রহমান।
শার্শা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. অধ্যাপক ফারুক হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও. মিজানুর রহমান, অর্থ সম্পাদক অধ্যাপক মো. সফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শার্শা উপজেলা যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ, যশোর জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।