প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে ধানের শীষের কান্ডারি রেজাউল করিম বাদশা

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে উপনির্বাচনে লড়বেন রেজাউল করিম বাদশা।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে মনোনয়নের চিঠি তুলে দেওয়া হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এই চিঠি হস্তান্তরের সময় জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে জয়লাভ করেন। পরে নিয়ম অনুযায়ী তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ১৯৯১ সাল থেকে এই আসনটি বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, যেখানে অতীতে খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। ২ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং ১৫ মার্চ প্রতীক বরাদ্দ দেওয়া হবে।