জীবননগরে হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারী আটক

0
ছবি: লোকসমাজ।

মো. নুর আলম,জীবননগর (চুয়াডাঙ্গা) ॥ জীবননগরে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। গত বুধবার উপজেলার হাসাদহ ইউনিয়নের পুরোন্দপুর গ্রামে অভিযান জীবননগর থানা পুলিশ।

আটকরা হলেন, ওই গ্রামের শুকুর আলীর ছেলে জিয়াউর রহমান (৩৫), সৈমাংপু চাকমার ছেলে রিপন চাকমা ও মং পূজাইনের ছেলে মং চাকমা। পুলিশ জানিয়েছে, রিপন চাকমা ও মং চাকমা রাঙামাটি জেলার শুভলং থানার পাগলা সূরা এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, তল্লাশির সময় আটক তিনজনের দেহ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।