যশোর আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র জমা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জনসহ আরও পাঁচ প্রার্থী বৃহস্পতিবার তাদের মনোয়নয়নপত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। এর আগে গত বুধবার ২০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
বৃহস্পতিবার যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, সভাপতি পদে আবু মোর্ত্তজা ছোট ও এপিপি খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল, সাধারণ সম্পাদক পদে খালেদ হাসান জিউস ও জুলফিকার আলী জুলু এবং সহকারী সম্পাদক পদে আশরাফুল আলম।
এদিকে যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতয়ীতাবাদী আইনজীবী ফোরামের আবু মোর্ত্তজা ছোট-এমএ গফুর প্যানেল পরিচিতি সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। আইনজীবী সমতির ১ নম্বর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ রুহুল কুদ্দুস কচি।
ফোরমের সাধারণ সম্পাদক আমিনুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, মাহাবুবুর রহমান, জাফর সাদিক, মোহাম্মদ ইসহক, দেবাশীষ দাস, সৈয়দ সাবেরুল হক সাবু, রফিকুল ইসলাম রফিক, সভাপতি প্রার্থী আবু মোর্ত্তজা ছোট, সাধারণ সম্পাদক প্রার্থী এমএ গফুর, বদরুজ্জামান মিন্টু, এমআর মঈনুল হক খান ময়না, আরিফুল ইসলাম শান্তি, গোলাম মোস্তফা মন্টু, কাজী মসরুর মুর্শীদ বাপী, তাহমিদ আকাশ প্রমুখ।