যবিপ্রবিতে ক্রীড়া সপ্তাহ পালন

0

‘খেলাধুলা চর্চা করি, সুস্থ সবল জীবন গড়ি’ এই স্লোগানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ক্রীড়া সপ্তাহ-২০২৪ পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে গত ২৭ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত কেন্দ্রীয় খেলার মাঠ ও জিমনেসিয়ামে ক্রীড়া সপ্তাহের খেলাগুলো অনুষ্ঠিত হয়।
শরীরচর্চা শিক্ষা দপ্তর থেকে জানানো হয়, ক্রীড়া সপ্তাহে ব্যাডমিন্টন, টেবিল-টেনিস ও ভলিবল প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভাগভিত্তিক মোট ২৭টি দলে অংশগ্রহণ করেন। ব্যাডমিন্টন (ছাত্র ও ছাত্রী) উভয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগ এবং রানারআপ হয়েছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগ। টেবিল-টেনিস (ছাত্র) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পিইএসএস বিভাগ ও রানারআপ হয়েছে ম্যানেজমেন্ট বিভাগ এবং টেবিল-টেনিস (ছাত্রী) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পিইএসএস বিভাগ ও রানারআপ হয়েছে এআইএস বিভাগ। ভলিবল (ছাত্র) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পিইএসএস বিভাগ এবং রানারআপ হয়েছে এআইএস বিভাগ। সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। বিজ্ঞপ্তি