হনুমান চিকিৎসা নিতে পশু হাসপাতালে

0
হনুমান চিকিৎসা নিতে পশু হাসপাতালে
হনুমান চিকিৎসা নিতে পশু হাসপাতালে

চিকিৎসা নিতে পশু হাসপাতালে আসলো হনুমান। এমন ঘটনা রবিবার (১২ এপ্রিল) দুপুরে যশোরের ঝিকরগাছা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে। এসময় সেখানকার পশু হাসপাতালে উপস্থিত উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চিকিৎসক মাসুমা আখতার, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা চিকিৎসক আব্দুর রহমান শেখ তার চিকিৎসা দেন।

হনুমান চিকিৎসা নিতে পশু হাসপাতালে
যশোরের ঝিকরগাছায় পশু হাসপাতালে চিকিৎসা নিতে আসা হনুমান- লোকসমাজ

প্রাণী সম্পদ কর্মকর্তা মাসুমা আখতার জানান, সম্প্রতি কেউ উক্ত হনুমানটিকে ধারালো অস্ত্র দিয়ে পিছনের অংশে কোপ দেয়। সেই থেকে হনুমানটি চিকিৎসা নিতে হাসপাতাল খুঁজে বেড়াচ্ছে। ইতোপূর্বে সে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিকরগাছা থানায়ও গিয়েছে। অবশেষে আজ (রোববার) প্রাণী সম্পদ অফিসারের কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতাল খুঁজে পেয়েছে।
তিনি আরও বলেন, হনুমান প্রথমে পশু হাসপাতালে চিকিৎসার শেডের টেবিলে বসে। সেখানে পছন্দ না হওয়ায় ফার্মেসি কক্ষে প্রবেশ করে এবং বিভিন্ন ওষুধ খুলে খুলে নাকের কাছে নিয়ে গন্ধ নেয় এবং খায়। পরে তাকে চিকিৎসা দেয়ার কথা বললে রাজি হয়। তখন ভায়োডিন দিয়ে ক্ষত স্থান পরিস্কার করে দেওয়া হয়। এসময় সে চুপচাপ ছিল।
চিকিৎসা নিতে আসা হনুমানটি বাকপ্রতিবন্ধী মানুষের মত আচরণ করেছে বলে জানান পশু চিকিৎসক মাসুমা আখতার।