কুয়েটে আন্তর্জাতিক সম্মেলন শুরু

0

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) তিন দিনব্যাপী ৭ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সিভিল ইঞ্জিনিয়ারিং ফর সাসটেইন্যাবল ডেভেলপমেন্ট (আইসিসিইএসডি ২০২৪) শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে এবং চাইনিজ এন্টারপ্রাইসেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ, মিনার্ড, পোলস অ্যান্ড কনক্রিট লিমিটেড, এজেড ড্রেজিং লিমিটেড, শামসুন ইন্টারন্যাশনাল, কেএসআরএম, সেভেন রিংস সিমেন্ট, হোালসিম, ম্যাক্সক্রিট ও স্পেকট্রার সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে বৃহস্পতিবার সকালে কনফারেন্সটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশের বিশিষ্ট সিভিল ইঞ্জিনিয়ার প্রফেসর ড. এম. আজাদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আলী আখতার হোসেন এবং সভাপতিত্ব করেন সম্মেলনের চেয়ার প্রফেসর ড. মো. রোকনুজ্জামান। সম্মেলনে উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় বলেন, টেকসই উন্নয়নের কোন বিকল্প নেই। এজন্যে সিভিল ইঞ্জিনিয়ারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে কি-নোট সেশনে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আলী আখতার হোসেন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. রাকিব আহসান।
সম্মেলনে মোট ৬টি কি-নোট সেশন এবং ৫০টি টেকনিক্যাল সেশনে দেশ-বিদেশের গবেষকদের মোট ৪৪৮টি টেকনিক্যাল পেপার উপস্থাপিত হবে এবং সেরা ১২টি পেপারকে পুরস্কৃত করা হবে। সম্মেলনে প্রায় ছয়শত প্রতিথযশা গবেষক, শিক্ষক, স্বনামধন্য প্রকৌশলী ও প্রযুক্তিবিদগণসহ অন্যান্যরা অংশগ্রহণ করছেন।বিজ্ঞপ্তি।