চুয়াডাঙ্গায় নষ্ট মিষ্টি ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি দায়ে ৫ ব্যবসায়ীকে লক্ষাধিক টাকা জরিমানা

0
ছবি: সংগৃহীত।

চুয়াডাঙ্গায় সংবাদদাতা॥ চুয়াডাঙ্গায় শহরের বড়বাজারের একটি হোটেলে মেয়াদ উত্তীর্ণ দই, নোংরা , নষ্ট মিষ্টি ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রির দায়ে ৫ ব্যবসায়ীকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ তদারকি পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখবিহীন দই এবং নোংরা ও নষ্ট মিষ্টি বিক্রির দায়ে বসু সুইসের স্বত্বাধিকারী কার্তিক চন্দ্র বসুকে ২০ হাজার টাকা, নিষিদ্ধ প্রসাধনী বিক্রির দায়ে গিফট কর্নারের স্বত্বাধিকারী টিনা দেবীকে ২৫ হাজার টাকা, একই অভিযোগে মেসার্স সওদাগর গিফট গার্ডেনের স্বত্বাধিকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে ২৫ হাজার টাকা, মা রোকেয়া ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী দেলোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা ও মামুন গিফট কর্নারের স্বত্বাধিকারী মাহফুজা খাতুনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পবিত্র মাহে রমজানে হোটেল, পাইকারি ভোজ্য তেল ও মসলার দোকান তদারকি করা হয়। সে সময় আইন মেনে মানসম্মত পণ্য কেনাবেচা, কেনাবেচার রশিদ সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।

তদারকি কাজে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল।