কুয়েটে ন্যাশনাল মেকাট্রনিক্স ফেস্ট ক্যালিব্রেশন অনুষ্ঠিত

0

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী ন্যাশনাল মেকাট্রনিক্স ফেস্ট ‘ক্যালিব্রেশন ১.০’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘ক্যালিব্রেশন ১.০’ এর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সৌরভ রায় ও ইনভোলুত টেক এর সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক নওয়াব আমিনুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফেস্টের আহ্বায়ক ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. হেলাল-আন-নাহিয়ান। মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে ‘ক্যালিব্রেশন ১.০’ বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্টে সাজানো হয়েছিলো। দেশের ১৭টি বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী এ ফেস্টে অংশগ্রহণ করেন। মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে শিক্ষার্থীদের উদ্ভাবনীমূলক চিন্তাধারা ও কাজের বেশি বেশি সুযোগ করে দেওয়া এই ফেস্টের প্রধান উদ্দেশ্য। প্রতিযোগিতামূলক ইভেন্টগুলো হলো রোবটিক্স অ্যান্ড আইটি অলিম্পিয়াড, প্রোজেক্ট শোকেসিং, ক্যাড কনটেস্ট, রুবিকস্্ কিউবস, পোস্টার প্রেজেন্টেশন, শসার বুট শোডাউন, এলএফআর কনটেস্ট, আরসি স্পিড ব্যাটেল। বিজ্ঞপ্তি