ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে বাণিজ্যসচিব মাহবুবুর রহমানের মৃত্যু

0
বাণিজ্যসচিব মাহবুবুর রহমান ।। ছবি: সংগৃহীত

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান আজ শুক্রবার সকাল ৬টা ২৫ মিনিটের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত সোমবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষায় তাঁর ম্যালেরিয়া শনাক্ত হয়। নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন থাকাবস্থায় আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাহবুবুর রহমান বিসিএস ১৩তম ব্যাচের শুল্ক ও আবগারি ক্যাডারের একজন দক্ষ কর্মকর্তা ছিলেন। গত ২৫ ফেব্রুয়ারি তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে গেছেন।