কলারোয়া সীমান্তে ফেলে যাওয়া ব্যাগে মিললো ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ

0

 

সাতক্ষীরা সংবাদদাতা॥ সাতক্ষীরার কুটিবাড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে। বুধবার ভোররাতে কলারোয়ার কুটিবাড়ি সীমান্ত হতে এ মাদক জব্দ করা হয়। তবে এ সময় কোন চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে মাদকের একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার আবু তাহেরের নেতৃত্বে বিজিবির একটি টহল দল কুটিবাড়ি সীমান্তে অভিযান চালায়। এ সময় সেখানে মাদক ভর্তি ব্যাগ ফেলে অজ্ঞাত এক ব্যক্তি পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে ১ কেজি ক্রিস্টাল মেথ জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৫ কোটি টাকা। এ বিষয়ে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।