যশোরে জেলা বিএনপির ইফতার মাহফিল; প্রতিমন্ত্রী অমিতের সাথে রাজনৈতিক ও সংবাদিক নেতৃবৃন্দের মিলনমেলা

0
যশোরে জেলা বিএনপির ইফতার মাহফিল; প্রতিমন্ত্রী অমিতের সাথে সাংবাদিকদের কুশল বিনিময়।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার ।। যশোর জেলা বিএনপির উদ্যোগে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি এবং গণমাধ্যম কর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্বে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহ’র শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

এ সময় ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ, চব্বিশের গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান , সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করা হয়। ইফতার আগত অতিথিদের কুশল বিনিময় করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এ সময় প্রেসক্লাব যশোর, যশোর সংবাদ পত্র পরিষদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অনিন্দ্য ইসলাম অমিতকে ফুলের শুভেচ্ছা জানান। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতের আমীর যশোর – ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, অ্যাড.নজরুল ইসলাম, অ্যাড. মো. ইসহক, সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু , যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি মিজানুর রহমান খান, সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এস এম তৌহিদুর রহমান , যশোর সংবাদ পত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, সাধারণ সম্পাদক মোবিনুল ইসলাম মবিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশ যশোর জেলা শাখার সভাপতি গোপীনাথ দাস, সাধারণ সম্পাদক এম আর খান মিলন প্রমুখ।