তেজগাঁও কার্যালয়ে প্রথমবার অফিস করলেন তারেক রহমান, খোঁজ নিলেন কর্মীদের

0
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন তারেক রহমান। আজ শনিবার সকালে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তৃতীয় কর্মদিবসে প্রথমবারের মতো তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছালে তাঁকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়কার পুরোনো কর্মকর্তা-কর্মচারীদের কাছে টেনে নেন এবং অনেকের নাম ধরে ডেকে কুশলাদি বিনিময় করেন। এরপর তিনি কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন এবং দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করেন। এদিন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তেজগাঁও কার্যালয়ে একটি স্মারক ডাকটিকিটও উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এসময় তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।