অর্থঋণের মামলায় সাজাপ্রাপ্ত ছাত্রমৈত্রীর সাবেক নেতা বাপ্পাদিত্য গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার ॥ অর্থঋণের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি যশোরের ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় সভাপতি নেতা বাপ্পাদিত্য বসুকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে রাজধানী ঢাকার নিউমার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। এখন তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।
র‌্যাব জানায়, বাপ্পাদিত্য বসু যশোর সদর উপজেলার রুপদিয়া এলাকার দুলাল চন্দ্র বসুর ছেলে। তিনি অর্থঋণের ৩টি মামলার সাজাপ্রাপ্ত আসামি। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলো। আটকের পর তাকে যশোর কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতার বাপ্পাদিত্য বসুকে বুধবার আদালতে সোপর্দ করা হয়। এ সময় আদালতের বিচারত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।